ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin
October 29, 2019 10:22 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আমির হামজা ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদ দাখিল মাদ্রাসা মাঠে মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকাল ৪টায় খেলাটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিমের সহযোগিতায় আমির হামজা ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনি খেলায় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শাহিনুর রহমান, শাহাদাত হোসেন, শহিদুল ইসলামসহ অনেকে। উদ্বোধনি খেলাটি মুন্সিগঞ্জ হাসান হোসেন ফুটবল একাদশ ও মৌখালী নিউ একতা যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারের মাধ্যমে হাসান-হোসেন ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন আমিনুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।