ঢাকাTuesday , 29 October 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

মর্যাদার লড়াইয়ে কমিটি গঠন স্থগিত!

admin
October 29, 2019 10:20 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার লস্কর ইউপির খড়িয়া খালপার ২০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন আপাতত স্থগিত রয়েছে। স্থানীয়রা বলছেন মহিলা বিদ্যোৎসাহী সদস্য নিয়ে বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার ও সাবেক ইউপি সদস্য বাকি বিল্লাহ’র স্ত্রী বর্তমান মহিলা ইউপি সদস্য মেরিনা সুলতানার নাম থাকা না থাকা নিয়ে এ জটিলতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে দুই ইউপি সদস্য রীতি মত মর্যাদার লড়াইয়ে নেমে একে অপরকে দোষারোপ করছেন। সাবেক ইউপি সদস্য বাকি বিল্লাহ সমর্থক সহ অনেকেই বলছেন এক স্কুলে স্বামী-স্ত্রী এক কমিটিতে থাকা ঠিক হবে না, অন্যদিকে ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন,আমি পদাধিকার বলে ও স্ত্রী নাজমুন নাহারকে ১৪/১০/২০১৯ তারিখে এমপি মহোদয় বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করেছেন। যার প্রেক্ষিতে প্রধান শিক্ষক কমিটি গঠনের প্রস্ততি মিটিং ডাকলেও ইতোমধ্যে চাপের মধ্যে সভাটি স্থগিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।