ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এক বাড়িতে চুরি

admin ঢাকা
আপডেট: 29 October 2019, 22:19

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় এক বাড়িতে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণ লঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত তপন গাঙ্গুলির ছেলে অমিত গাঙ্গুলি পল্লব’র বাড়িতে।
গত ২৭ অক্টোবর রাতে পুজা দিতে পাশের বাড়িতে গেলে চোরচক্র কৌশলে তাদের বাড়ির ভেতর প্রবেশ করে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় ৭ ভরি সোনার গহনা যার আনুমানিক ৪,২০,০০০টাকা এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। অমিত গাঙ্গুলির মা বাড়ির ভিতরে প্রবেশ করে বিষয়টি দেখে চ্যাঁচামেচি শুরু করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। বিষয়টি অমিত গাঙ্গুলিকে জানানো হলে সে ঢাকা থেকে ফিরে মঙ্গলবার (২৮অক্টেবর) দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ভুক্তভোগী পরিবার মনে করেন স্থানীয় মাদকসেবী ও চোরচক্রের সদস্যরা এমন কর্মকান্ড সংঘটিত করেছে। অমিত গাঙ্গুলি পল্লব জানান, আমার মা বাড়িতে একা থাকেন। ঘটনার দিন পাশের বাড়িতে পূজার অনুষ্ঠানে গেলে কে বা কারা এসে চুরি করে পালিয়েছে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *