ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারকে বিদায় সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 29 October 2019, 22:12

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের বিদায়ি সংবর্ধনা প্রদান করেছেন কুলিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন, বিদায়ি উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। সংবর্ধনা প্রদান করেন ইউপি সচিব খালিদ হাসান, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, গোলাম রব্বানী, বিকাশ চন্দ্র সরকার, প্রেম কুমার মন্ডল, অচিন্ত মন্ডল, আমিরুল ইসলাম, ফতেমা ইসলামসহ সকল ইউপি সদস্যরা। বিদায়ি মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার দীর্ঘদিন দেবহাটায় স্বচ্ছতা ও সুনামের সাথে কাজ করায় কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি তার মঙ্গল কামনা করেন উপস্থিত সকলেই। এছাড়া নতুন কর্মস্থলে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেই আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিদায়ি অতিথিকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *