বংশীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: ‘সকলের হাত পরিষ্কার থাক, সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্যামনগর উপজেলার বংশীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঈশ্বরীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে একটি র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হাত ধোয়া দিবসের উদ্বোধন শেষে স্কুলের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, ওয়াশ অফিসার হামিদুল ইসলাম, ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা, সহকারী শিক্ষক খাজা নাজিমুদ্দিন, কনিকা রাণী কয়াল, সোশাল অর্গানাইজার শরিফ উদ্দীন, ফিল্ড ফ্যাসিলিটেটর পলি দাস, ফিল্ড অফিসার হামিদুর রহমান, ওয়াশ ফ্যাসিলিটেটর শাহাজান সিরাজ, রেক্সনা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভিডিসি সাধারণ সম্পাদক জাকির হোসেন, আশিক গাজী প্রমুখ। ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসব কর্মসূচির আয়োজন করে।

Leave a Reply