বুড়িগোয়ালিনীতে মৎস্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মৎস্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি মৎস্য চাষে সকল প্রকারের পরামর্শ সহ বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও মৎস্য চাষে সকল চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে উন্নত চাষের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাকির হোসেন, ইউপি সদস্য কৃষ্ণ পদ মন্ডল প্রমুখ। উপক‚লীয় অঞ্চলে মৎস্য চাষিদের মাছ চাষে আগ্রহী করে তোলার জন্য চাষিদের সাথে মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply