ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের সেলাই মেশিন বিতরণ

admin ঢাকা
আপডেট: 28 October 2019, 21:53

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও প্রশিক্ষণের ভাতা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন ও প্রশিক্ষণের ভাতা প্রদান করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সেলাই মেশিন ও ভাতার অর্থ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলোমা খাতুন মিলি, আরডিও বিশ্বজিত ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার, ডা. সাইফুল আলম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম মোল্যা প্রমুখ। সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের উপস্থাপনায় এদিন প্রধানমন্ত্রী কার্যালয়ের আর্থিক সহায়তায় ২০১৮-১৯ অর্থ বছরে ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলাদের ৩ মাস মেয়াদি দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও প্রত্যেককে ১ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *