ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজ আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 28 October 2019, 21:32

স্টাফ রিপোর্টার: বকেয়া বেতন-বোনাসসহ কর্তনকৃত টাকা ফেরত ও ৬বছর যাবৎ কর্মরত এম.এল.এস.এস অফিস সহায়ক কর্মচারীদের রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ মানববন্ধনের আয়োজন করে। সাতক্ষীরা মেডিকেল কলেজের কর্মচারী কল্যাণ কমিটির সভাপতি ইলমুল হক সজীব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাইম হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের কর্মচারী কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্সী মামুন হোসেন, কার্যকরী সদস্য শাহানারা পারভীন, আমেনা খাতুন, মহিবুল্লাহ, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম ও আক্তারুজ্জামান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৬বছর যাবৎ কর্মরত কর্মচারী রাজস্ব খাতে যাওয়ার জন্য ও বকেয়া বেতন পরিশোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি। আমরা কর্মরত আউটসোর্সিং কর্মচারীবৃন্দ গত ২০১৪ সালের ১৫ জানুয়ারি হতে ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি,  নিয়োগ সম্পাদনের মাধ্যমে অদ্য পর্যন্ত আমরা ৪৬ জন কর্মরত আছি। এ পর্যন্ত আমরা বিভিন্ন সমস্যার মোকাবিলা করে আসছি। নিয়োগ বাণিজ্যের জন্য বিভিন্ন সময়ে কর্মচারী ছাটাই, প্রতি মাসের বেতন প্রতি মাসে পরিশোধ না করে পরিশোধের সময় টাকা কর্তন। ব্যাংক হিসাবে টাকা পরিশোধ না করে বেতন হাতে পরিশোধের সময় মূল বেতন পরিশোধের সময় মূল বেতন হতে পে-স্কেল শুরু হওয়া থেকে অদ্য পর্যন্ত প্রতি মাসে বেতন থেকে ৫ হাজার টাকা কর্তন করে আসছে। এ বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদেরকে চাকুরি থেকে কর্ম-চ্যুত করার হুমকিসহ ভয়-ভীতির মধ্য দিয়ে আমরা সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করে আসছি। ২০১৪ সাল হতে অদ্য পর্যন্ত ৫ থেকে ৮ মাসের বেতন বকেয়া রেখে বেতন প্রদানের সময় অতিরিক্ত টাকা কর্তন করে নেয়। প্রতি মাসের বেতন প্রতি মাসে না পেয়ে পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনাতে দুর্বিষহ জীবন যাপন করে আমাদের পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। ৪৬টি পরিবারকে মানবতার জীবন যাপন থেকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজের কর্মচারী কল্যাণ কমিটির সকলসদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *