সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ফরম বিতরণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সদস্য ফরম বিতরণ, পূরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯ টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরি হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন সদস্য ফরম বিতরণ, পূরণ ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রিম কোর্টের অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, অ্যাড. রফিকুল ইসলাম মন্টু, অ্যাড. আব্দুস সালাম খান, ব্যারিস্টার জাকির হোসেন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আনিসুর রহমান মনি, অ্যাড. নাসির উদ্দিন স¤্রাট, অ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি হাবিবুুর রহমান হবি, অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. আব্দুস ছাত্তার, অ্যাড. শহিদুল্লাহ, অ্যাড. আশরাফুল আলম, অ্যাড. তোজাম্মেল হোসেন, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. শিমুল প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সোমনাথ ব্যানার্জী। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে এই সরকার একটি অবৈধ সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। সকল মামলায় জামিনযোগ্য হলেও শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে তাকে জামিন দিচ্ছে না। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানকে দেশের বাইরে রাখতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য সকলকে কাজ করতে হবে।

Leave a Reply