সাতক্ষীরায় সিবি হাসপাতালে গর্ভবতীর পেট থেকে ১০ কেজি ওজনের টিউমার অপারেশন
রাকিবুল ইসলাম: সাতক্ষীরায় সিবি হাসপাতালে এক গর্ভবতীর সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভিতরে থাকা ১০ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। ওই গর্ভবতী গৃহবধূর নাম রহিমা খাতুন (২৪)। রোববার (২৭ অক্টোবর) রাতে সিবি হাসপাতালে জটিল এই অপারেশনটি সম্পন্ন হয়েছে। জেনারেল, ল্যাপারোস্কপিক সার্জারী ও শিরা/রক্তনালি বিশেষজ্ঞ ও সার্জন ডা: মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে এই অপারেশন সম্পন্ন করা হয়। এ বিষয়ে ওই কর্তব্যরত চিকিৎসক জানায়, রহিমা খাতুনকে রাতে সিজার করা হলে তার পেটে আড়াই কেজি বাচ্চার ওজনের সাথে ১০ কেজি ওজনের জরায়ু টিউমার অপারেশন করা হয়েছে। বিষয়টা জটিল হলেও আমরা এ অপারেশনে সফল হয়েছি। প্রথম বাচ্চা হওয়ায় জরায়ু রেখে শুধু টিউমার অপারেশন করা হয়েছে। এখন মা ও শিশু সুস্থ আছে।

Leave a Reply