ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সততা ও সাহসিকতাকে পুঁজি করে দৈনিক আজকের সাতক্ষীরা আরও সামনে এগিয়ে যাবে-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 23:31

ডেস্ক রিপোর্ট: ‘নির্ভীক সত্যের সন্ধানে’ এই প্রতিপাদ্যতে সামনে রেখে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ওয়েব-সাইটের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের আটপুকুর সংলগ্ন মেহেদীবাগে পত্রিকা অফিসের নিজস্ব কার্যালয়ে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পত্রিকার ওয়েব-সাইটের উদ্বোধন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে পত্রিকা অতিদ্রæত পাঠকের মন কাড়ে। ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ দৈনিক আজকের সাতক্ষীরা এখন ওয়েব-সাইটে দেখা ও পড়া যাবে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব। দেশের মানুষ ওয়েব-সাইটে সংবাদ পড়ে। দেশ ও জনগণের কথা দেশের উন্নয়নের স্বার্থে সংবাদপত্র তার ভূমিকা রাখবে। দৈনিক আজকের সাতক্ষীরা পাঠকের হৃদয় জয় করে ওয়েব-সাইট চালু করছে। ওয়েব-সাইট উদ্বোধনের মধ্য দিয়ে সততা ও সাহসিকতাকে পুঁজি করে দৈনিক আজকের সাতক্ষীরা আরো সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু ও পৌর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এ সময় সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক গাজী শাহাজান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *