জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল হীরক’র দাফন সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল হীরক’র নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বাদ আছর পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ক্লাব মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে মরহুমের কর্ম ও স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, মরহুমের খালু বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহা-পরিচালক ম. হামিদ, মরহুমের চাচা কোকিল, বাংলাদেশ শিশু একাডেমির মহা-পরিচালকের পক্ষে আবুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল হীরক’র নামাজে জানাজায় ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাও. সাদেকুর রহমান। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সহকারী সম্পাদক আহসানুর রহমান রাজীব, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলুসহ জেলার রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও এলাকার মুসল্লীরা নামাজে জানাজায় শরিক হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল হীরক’র নামাজে জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আগামী মঙ্গলবার সুলতানপুর জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a Reply