ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে সুশীলনের উদ্যোগে চাকুরি সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 23:30

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষে চাকুরি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে এবং অক্সফ্যামের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্যামনগরের জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা (এস ডি জি) বাস্তবায়ন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু, সিবিও এ্যালায়েন্স কমিটির সভাপতি শেহেলী পারভীন ঝর্ণা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও দিক নির্দেশনায় ছিলেন, সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *