ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় যুব দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 23:29

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন কার্যালয়ে জেলা যুব দল আলোচনা সভার আয়োজন করে। জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক তারিকুল হাসান। যুব নেতা শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জিয়া পরিষদের আহŸায়ক নূর মোহাম্মাদ পাড়, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জেলা সেচ্ছাসেবক দলের সিনি. সহ-সভাপতি মিলন হোসেন শিকদার, আশাশুনি সেচ্ছাসেবক দলের সভাপতি শাহারিয়ার জামান, আশাশুনি যুব দলের সভাপতি জাকির হোসেন বাবু, সদর থানা যুব দলের যুগ্ম আহŸায়ক জিয়াউদ্দিন জিয়া, আলিমুজ্জামন আলিম, খোরশেদ আলম, পৌর যুব দলের যুগ্ম আহŸায়ক ফরিদুজ্জামান ফরিদ, জেলা ছাত্র দলের সিনি. সহ-সভাপতি মঞ্জুরুল মোরশেদ মিলন, সাংগঠনিক আবু রায়হান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা, জেলা যুব দলের কমিটি পুনঃগঠন করা সহ বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানান। এছাড়া, বিএনপির’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অতি দ্রæত মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। এ সময় জেলা, উপজেলা, পৌর যুব দলের, ছাত্র দলের নেতৃবৃন্দসহ সকল উপজেলা যুব দলের নেতা কর্মী ও বিএনপি’র সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, এ উপলক্ষে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর নেতৃত্বে রবিবার বিকালে শহরের কাটিয়া গণমুখি ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি গণমুখি ক্লাব সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরিবিলি কমিউনিটি সেন্টারে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহŸায়ক রহমতুল্লাহ পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শের আলী, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, শ্যামনগর উপজেলা যুবদল আজিবুর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম দুলু, কালিগঞ্জ উপজেলা যুবদল সভাপতি ডাঃ শফিকুল ইসলাম বাবু, তালা উপজেলা যুবদল সভাপতি ইয়াছিন উল্লাহ, কাউন্সিলর শফিকুল অঅলম বাবু প্রমুখ। বক্তারা এ সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। এমন অবস্থায় তাকে নিঃশর্ত মুক্তি দাবী না দিলে আগামীতে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *