ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় ‘বেস্ট সিপিও’ পুরস্কার পেলেন সদর থানার ইন্সপেক্টর সাইদুর

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 23:25

ডেস্ক রিপোর্ট: মাগুরা জেলায় সেরা কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কার পেলেন সদর থানার ইন্সপেক্টর সাইদুর রহমান বাবুল। শনিবার (২৬ অক্টোবর) কমিউনিটি পুলিশিং দিবসের আলোচনা সভা শেষে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোয়ান তাঁর হাতে এ সম্মাননা ‘বেস্ট সিপিও’ পুরস্কার তুলে দেন। সাইদুর রহমান বাবুল সাতক্ষীরার কলারোয়া থানার মুরারীকাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ সময় মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আ’লীগের সহ-সভাপতি এএফএম আবদুল ফাত্তাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলার কমিউনিটি পুলিশিং সদস্যদের নিয়ে অপরাধ দমন এবং মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *