ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাসজমি থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 21:37

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিত্তবান এক ব্যক্তি খাসজমি ডিসিআর’র মাধ্যমে দখলের চেষ্টা করে সেই খাসজমিতে বসবাসকারী অসহায় ভ্যানচালক পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র ভ্যানচালক সুরত আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন- ‘আমার সহায় সম্বল বলতে কিছু নাই। ১৯৭৪ সাল থেকে কিসমত ইলিশপুর মৌজায় ২শতক খাসজমিতে কুড়েঘরে আমরা পনেরো জনের মতো মানবেতর জীবন যাপন করে বসবাস করে আসছি। কিন্তু বিত্তবান একই গ্রামের মৃত সাধু পালোয়ানের পুত্র আব্দুল মাজেদ পালোয়ান ওই জমি দখলের চেষ্টায় আদালতে পি-৮৯৯/১৯, দেং-১৫১/১৯ উচ্ছেদের মামলা দায়ের করে আমাদের হয়রানি করে আসছেন। তিনি ১৫ থেকে ২০বিঘা জমির মালিক। অথচ আমাদের মতো ভূমিহীন অসহায় মানুষের বসবাসের খাসজমিও তার নজরে পড়ায় বিভিন্ন অফিসে তদবিরের মাধ্যমে তদন্ত ছাড়াই নিজ নামে ডিসিআর করে নিয়েছেন বলে জানতে পেরেছি। তিনি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থেকে আমাদের হয়রানি করে আসছেন।’ শেষ সম্বলটুকু রক্ষার দাবি জানিয়ে সুরত আলী আরও বলেন- ‘২০১৫ সালে নাশকতাকারীদের পেট্রোল বোমা হামলায় চাঁদপুরে আমার পুত্র জাহাঙ্গীর হোসেন দগ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আর্থিক সহায়তাও দিয়েছিলেন। আমাদের কোথাও কোন জমি নেই। খাসজমিতে ডিসিআর কাটতে হয় সেটাও আমাদের জানা ছিল না। আমরা দীর্ঘদিন সেখানে বসবাস করে আসলেও সম্প্রতি আমাদের উচ্ছেদের পাঁয়তারা করে হুমকিও দেয়া হচ্ছে।’ তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে বিষয়টি নিরসনে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *