কলারোয়া প্রতিনিধি: মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে কেঁড়াগাছিতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টর প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক দিকে অংশ গ্রহণ করে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব অন্য দিকে অংশ গ্রহণ করে কয়লা প্রগতি সংঘ ফুটবল একাদশ। এ খেলায় কয়লা প্রগতি সংঘকে হারিয়ে সপ্তগ্রাম ক্লাব (২-১) গোলের ব্যবধানে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপ্ন ও আনোয়ার। ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান ও সাংবাদিক ওহিদুজ্জামান । টুর্মামেন্ট কমিটির সভাপতি মীর শওকাত আলীর সভাপতিত্বে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাতক্ষীরা রেফারির সদস্য শেখ মুনিরউজ্জামান, ওছিউদ্দীন খান পিপল, গ্রামীণ ব্যাংক বাগাআচড়া শাখার সিনিয়র অফিসার আ: রহমান, কামরুজ্জামানসহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
