ঈশ্বরীপুরে শ্যামা পূজা অনুষ্ঠিত
ইশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর সর্ববৃহৎ যশোরেশ্বরী কালি মন্দিরে হিন্দু সম্প্রদয়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে। রেবাবার (২৭ অক্টোবর) গভীর রাতে কালীপূজা শুরু হয় এবং উষা লগ্নের প্রাক্কালে সম্পন্ন হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি রূপ। কালি পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তি বিজয়ের মধ্যেই রয়েছে কালি পূজার মহাত্ব। দীপাবলি বা দেওয়ালি হিন্দু ধর্মীয় উৎসব। দীপাবলির এই রাতটি বছরের সবচেয়ে অন্ধকারতম রাত তাই অজ্ঞানতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে মানুষ দীপাবলির রাতে প্রদীপ জ্বালায়, তারা অশুভ শক্তিকে নিবৃত্ত করতে আতশবাজি ও পোড়ায়। আলোর এই উৎসব দীপাবলি। আলো পড়ক অন্ধকারে, গাড়ো হয়ে উঠুক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কালি পূজা দিন হিন্দু সম্প্রদয় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক শ্যামা দেবী। সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালি নামের উৎপত্তি। কালির বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালি মন্দিরে পুরোহিত দিলীপ মুখার্জী বলেন, গভীর রাত থেকে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে মন্ডপে ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজার আরতি মন্ত্র পাঠ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হবে। এবার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে সর্ববৃহৎ আয়োজনে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা প্যান্ডেল, প্রবেশ তরণ, বিভিন্ন সড়ক জুড়ে আলোক সজ্জাসহ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামা পূজার সমাপ্তি ঘটবে।

Leave a Reply