ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে আ’লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 20:58

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন আ’লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমজাদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা আ’লীগের সিনি. সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল। উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগদীশ চন্দ্র সানার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রাজ্যেশ্বর দাশ, সাংগঠনিক সম্পাদক শাহানেওয়াজ ডালিম, আব্দুস সামাদ বাচ্চু, বিমল কৃষ্ণ গাইন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, বড়দল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক সাহেব আলী ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *