ঢাকাSaturday , 1 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এডিএস প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি হেদায়েত, সম্পাদক ছালেক

admin ঢাকা
আপডেট: 1 September 2018, 22:20

ফিংড়ী প্রতিনিধি: আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর সম্মিলিত এডিএস প্রেসক্লাবের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক পত্রদূতের শেখ হেদায়েতুল ইসলামকে সভাপতি, দৈনিক কাফেলার আবু ছালেককে সাধারণ সম্পদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার জি.এম আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ব্যাংদহা বাজারস্থ এডিএস প্রেসক্লাবের হলরুমে এ কমিটি গঠন করা হয়। প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রিয়াজুল ইসলাম, রশীদুল আলম, আবু ছালেক, আব্দুল মুজিদ, জিএম আজিজুল ইসলাম, মাসুম বাবুল প্রমুখ। এসময় ২ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রানা, আলমগীর কবির মুকুল, রাবিদ মাহমুদ চঞ্চল, যুগ্ম-সম্পাদক মাসুম বাবুল, কোষাধ্যক্ষ প্রভাষক আব্দুল মুজিদ, ক্রীড়া সম্পাদক সেকেন্দার আবু জাফর, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, সাহিত্য সম্পাদক সমীর ঘোষ, দপ্তর সম্পাদক শেখ ফয়সাল আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম ও ইহছাক আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *