ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে অভিযান, দালালের কারাদন্ড

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 17:08

মীর খায়রুল আলম: সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার(২৭ আক্টোবর) দুপুরে জেলা পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা ।
অভিযান পরিচালনা কালে শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার মৃত শেখ বাশারত আলীর ছেলে শেখ তরিকুল আলমকে ৫ কারাদন্ড প্রদান করেন তিনি। তরিকুল বিভিন্ন মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়া অর্থ আদায় করছিলেন। তার সাথে থাকা অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেন না। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই জন ভুক্তভোগীর স্বীকারোক্তি মোতাবেক তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখান থেকে তরিকুল আলম নামের ওই চিহিৃত দালালকে আটক করে। পরে তাকে ৫মাসের কারাদন্ড প্রদান করেছেন তিনি।
সাজাপ্রাপ্ত তরিকুল আলমের থেকে পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মী অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকেন।
এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক সাখাওয়াৎ হোসেনকে তার অফিসের অবৈধ সুযোগ সুবিধা নেওয়া উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *