ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশ্চর্যজনক ঘটনা! গরুর বাচ্চার মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ

admin ঢাকা
আপডেট: 27 October 2019, 14:38

এম আর মামুন, বল্লী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের মো. নাজমুল হুদার একটি গরুর সদ্যজাত বাছুরের মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় এই গরুর বাচ্চার জন্ম হয়।

স্থানীয়রা জানায়, জন্মের পরেই গরুর বাছুর টি একাধারে আল্লাহর নাম উচ্চারণ করছে। এই আশ্চর্যজনক ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলে শত শত মানুষ সেই বাছুর টি স্ব -চোখে দেখতে আসেন। এলাকাবাসী ঘটনাটি দেখে বিস্মিত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আসিফ ইকবাল জানান, আজ সকালে আমার প্রতিবেশীর মো. নাজমুল হুদার একটি গরু বাছুর প্রসব করে। জন্মের পর থেকেই বাছুর টি আল্লাহ্ শব্দটি উচ্চারণ করতে থাকে। এটি জানতে পেরে এলাকার শত শত মানুষ এই আশ্চর্যজনক ঘটনা দেখতে আমার চাচার বাড়িতে ভীড় জমায়। কিন্তু প্রায় দুই ঘণ্টা পর বাছুরটি মারা যায়।

গরুর মালিক, মো. নাজমুল হুদা বলেন, আমি গরুর পালন করি। এর আগেও আমার কয়েকটি গরুর বাছুর হয়েছে। কিন্তু আজ সকাল ৯ টায় আমার গরুর একটি বাছুর হলে বাছুর টি আল্লাহ্ শব্দটি উচ্চারণ করে। এটি দেখে আমি নিজেও অবাক হয়েছি। এলাকার অনেক মানুষ এই ঘটনা দেখতে আমার বাড়িতে এসেছে। অনেকেই বলছে এটি শেষ জামানার আলামত। বাছুর টি সকাল ৯ টায় পৃথিবীর আলো দেখে কিন্তু দুর্ভাগ্য যে বাছুর টি ২ ঘন্টা পর সকাল ১১ টায় মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *