ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 22:50

স্টাফ রিপোর্টার: রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে শহরের দ্যা পোল স্টার অ্যান্ড পৌর হাইস্কুলে হাত ধোয়ার গুরুত্ব ও যথাযথ পদ্ধতি তুলে ধরে আলোচনা এবং তার বাস্তবায়ন করা হয়। রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মিতুন নাহার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এ সময় রোটার‌্যাক্টর জি এম আবুল হোসেন, মাসুদ পারভেজ, একেএম মাহবুবুল ইসলাম, কামরুজ্জামান স¤্রাট, রাকিব হোসেন, আল আমিনুর রহমান সহ অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *