ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেন্ট মেরি ক্লাব চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 22:48

তালা প্রতিনিধি: তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মিলন সংঘ আয়োজিত ফাইনাল খেলায় হরি বেকহ্যামের তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে রথখোলা ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রথখোলা ফুটবল একাদশের সুজন। খেলা শেষে অ্যাড. ছকিল উদ্দীন গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার ও ইসলামকাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ। এ সময় বিজয়ী দলকে একটি ফ্রিজ ও বিজিত দলকে একটি মনিটর প্রদান করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাজী লিমন এবং লাইনসম্যানের দায়িত্ব পালন করেন গাজী রাজু ও আনারুল ইসলাম মিলন। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *