ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার পাথরঘাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় পাথরঘাটা ফুটবল মাঠে প্রথম রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি মাধবকাটি পঞ্চাম গ্রাম ফুটবল একাদশ ক্লাব ও মাধবকাটি সপ্তাম গ্রাম ফুটবল ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। ১-৩ গোলের ব্যবধানে পঞ্চাম গ্রাম ফুটবল ক্লাব কে পরাজিত করে সপ্তাম গ্রাম একাদশ জয়লাভ করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন, রেফারি মুজিবুল হক। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন আমানুল্লাহ ও ফয়সাল। এ সময় দর্শক সারিতে ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. শাহাজান, ব্যবসায়ী আ: মাজেদ, আসাদুজ্জামান গাইন, নুরুল হক, জাহাঙ্গীর হোসেন, বুলো, কাদের প্রমুখ। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
