ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মশাঁখরায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 22:34

ডেস্ক রিপোর্ট: ‘মাদক, জঙ্গি, সন্ত্রাসকে না বলি’ সুন্দর সাতক্ষীরা গড়ি’ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোমরায় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ৪ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে এবং খালিদ বেভারেজ প্রা. লিমিটেডের সৌজন্যে উদ্বোধনি খেলাটি অনুষ্ঠিত হয়। পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সাবেক সভাপতি মো. বাবর আলী সরদারের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, খেলার প্রধান সমন্বয়কারী ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির (ইন্টু), ভোমরা ট্রান্সপোর্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম গাজী প্রমুখ। নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধনি খেলায় জাতীয় দল, নাইজেরিয়ান ও ঘানার খেলোয়াড়দের সমন্বয়ে তুমুল প্রতিদ্ব›িদ্বতা করে গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ বনাম উত্তর শ্রীপুর ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশের ৪নং জার্সি পরিহিত খেলোয়াড় বেনজামিন ১টি গোল করে। ফলে উদ্বোধনি খেলায় উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ জয়লাভ করে। খেলার রেফারি ছিলেন সুজিত মুখার্জী চন্দন ও সহকারী রেফারি ছিলেন এ.কে আজাদ কাঁনন এবং নাসির উদ্দিন। এ সময় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধনি খেলায় পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের মাঠ কানায় কানায় দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আশরাফুর রহমান খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *