ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌলভী হযরত আলী নূরানীর দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 22:31

বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমতলা খানজাহান আলী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা সহ এলাকার অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বল্লী প্রতিনিধির দাদা মৌলভী হযরত আলী নূরানীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) যোহর নামাজ বাদ নিজ গ্রাম নারায়নপুরে জানাজা শেষে তার অন্তিম ইচ্ছানুযায়ী জীবিত থাকা অবস্থায় নিজের নির্দেশনায় তৈরি কবরে তাকে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় শত শত মানুষের সমাগম ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মৌলভী হযরত আলী নূরানী ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। অবশেষে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৮১ বছর জীবনে তিনি অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। তিনি একাধারে বহু গুণে গুণান্বিত। তিনি ১৫ টা জামে মসজিদের প্রতিষ্ঠাতা, শিক্ষক, কবি-সাহিত্যিক, তাবলীগ জামাতের আমির, ছন্দের জাদুকর, প্রথম শ্রেণির জরিপ আমিন একাধারে তিনি একজন সমাজ সেবক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *