ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেড়াগাছি ফুটবল টুর্নামেন্টে আটুলিয়াকে হারিয়ে ঘোনার জয় লাভ

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 22:21

কলারোয়া প্রতিনিধি: কেঁড়াগাছি ফুটবল টুর্র্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম খেলায় আটুলিয়া ফুটবল দলকে পরাজিত করে সাতক্ষীরা সদরের ঘোনা ফুটবল দল (৩-২) গোলে জয়লাভ করেছে । শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘের আয়োজনে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে (৩-২) গোল করে ঘোনা ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন রুহুল, মাসুদ পারভেজ (মিলন) মিয়া, ফারুক হোসেন (স্বপন)। রোববার বিকেল ৪টায় একই মাঠে কয়লা ফুটবল দল বনাম সপ্তগ্রাম ফুটবল দলের মধ্যে প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হবে। মেঘলা আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *