সদর এমপি রবি’র সাথে হকার শ্রমিক ইউনিয়নের মতবিনিময়
সাতক্ষীরা সদর উপজেলা হকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা হকার শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মো: হাফিজুল্লাহ, সহ-সভাপতি সাবান আলী, সহ- সেক্রেটারি জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, কার্যকরী সদস্য রোকনুজ্জামান, আরিফুর রহমান, মকবুল হোসেন, আব্দুস সালাম, মাসুদ রানা, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, আকলেছুর রহমান, সরওয়ার হোসেন, ফয়সাল হোসেন, ওসমান গণি, সিরাজুল ইসলাম, মো: আবু রায়হান প্রমুখ। এসময় সদর সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন ইউনিয়নের স্থায়িত্ব কামনা করি, কাকডাকা ভোরে তোমরা পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দাও, তোমরা কঠোর পরিশ্রমী, তোমাদের মঙ্গল কামনা করি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply