ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীর কৃতি সন্তান মিজানুর রহমান সচিব হওয়ায় অভিনন্দন

admin
October 26, 2019 10:10 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের কৃতি সন্তান শেখ মিজানুর রহমান জন-প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পূর্ণ সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করা শেখ মিজানুর রহমান খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমতলীর ইউএনও, কুষ্টিয়ার এডিএমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে কৃতিত্বের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণ পূর্ত মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ জন-প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত অবস্থায় তিনি একই মন্ত্রণালয় থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ সচিবের দায়িত্ব পেয়েছেন। শেখ মিজানুর রহমান ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখ দেলদার রহমান ও জাহানারা বেগমের বড় ছেলে। তিনি বাল্যকালে জোড়দিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বুধহাটা বি বি এম মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। পরে ৯ম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত তালার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচ.এস.সি, খুলনা কমার্স কলেজ থেকে বাণিজ্য শাখায় অনার্স ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। শেখ মিজানুর রহমান সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও এনআই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম, সচিব শেখ মিজানুর রহমানের ভগ্নীপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহউদ্দীন টপি, যুগ্ম আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেনসহ এডিএস প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।