ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 22:00

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার হস্তক্ষেপে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে বিশ্বাসবাড়ীর মান্নান বিশ্বাস তার সপ্তম শ্রেণি পড়–য়া মেয়ের বিবাহের জন্য নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা মহিলা অধিদপ্তর মারফত বিষয়টি জানতে পেরে দ্রæত বিয়ে বাড়ি পৌঁছে বিয়ে বন্ধ করে দেন ইউএনও মীর আলিফ রেজা। অভিভাবকবৃন্দ মেয়ের বয়স ১৮বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা তাকে বিয়ে দেবেন না মুচলেকা ও লিখিত অঙ্গীকারনামা দিয়ে এ যাত্রায় পার পেয়েছেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি শারমিন চৌধুরী, আশাশুনি থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *