ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ সচিব

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 21:58

শ্যামনগর প্রতিনিধি: গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। শনিবার তিনি গাবুরা ইউনিয়নের চকবারা, কালিবাড়ি, গাবুরা লঞ্চঘাট এলাকায় ভাঙন কবলিত বাধ সংস্কারের কাজ পরিদর্শন করেন। তিনি গাবুরায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ করার কথা বলেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে বাধ নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ক্ষতিগ্রস্ত বাধ নির্মাণ করা হবে।
এর আগে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপক‚লীয় অঞ্চলের নদীর টেকসই বেড়ি বাঁধ দ্রæত নির্মাণ সহ উপক‚লীয় পানি সম্পদ উন্নয়নের বিষয়ে দীর্ঘসময় আলোচনা করেন। এ সময় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবীর সহ সচিবের সফর সঙ্গী ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *