Sunday, 6 September 2026

মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 21:57

শ্যামনগর প্রতিনিধি: মিথ্যা মামলা থেকে রেহাই পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার বড়কুপট গ্রামের শিব প্রসাদ বৈদ্য। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার বড়কুপট সংলগ্ন খোলপেটুয়া নদীর চরে সামাজিক বনায়নের মালিক স্বপন বৈদ্য নহে। সাতক্ষীরা পাউবোর মালিকানাধীন উপজেলা সামাজিক বনায়ন কর্তৃক বাঁধ সংলগ্ন চর বনায়ন প্রকল্পে ৬০ জনের উপকার ভোগীদের তালিকায় স্বপন বৈদ্যের নাম নেই। এলাকার গরিব মানুষদের নদীর চরে রেণু পোনা ধরার ছোট ছোট নালাগুলি লাল পতাকা দিয়ে স্বপন বৈদ্য দখল করে। এতে বাধা দেওয়ায় স্বপন বৈদ্যের লোকজন লাঠি, দা, শাবল নিয়ে উক্ত গরিব মানুষদের উপর হামলা করতে উদ্যত হয়। এ বিষয়ে ভিডিও করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করায় স্বপন বৈদ্য ক্ষিপ্ত হয়ে শিব বৈদ্য গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং আরও মিথ্যা মামলা করবে বলে হুমকি দিচ্ছে। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত স্বপন বৈদ্যের অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *