শাহ আলম: সিবি হাসপাতাল পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. শাহিন বলেন একটি ঝুঁকিপূর্ণ সফল অপারেশন করে আরও একবার মুনশিয়ানা দেখাল সিবি হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনা ২৫০ শয্যা হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সিজারিয়ানে অপারগতা প্রকাশ করলেও সাহসিকতার সাথে এ কাজটি করায় সাতক্ষীরাবাসীর মনের মণিকোঠায় পাকা স্থান করে নিল সিবি হাসপাতাল। আধুনিক সব চিকিৎসার প্রতিশ্রæতি দিয়ে শুরু হওয়া হাসপাতালটি তার অভীষ্ট লক্ষ্য অর্জনে দৃঢতার সাথে এগিয়ে চলেছে, মা রুনা ও সদ্য ভূমিষ্ঠ ৪ শিশুর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সিবি হাসপাতালে এসে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন এ কথা বলেন। মা ও শিশুরা ভাল থাকায় তিনি সন্তোস প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত ২১ অক্টোবর সোমবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজের ডা. মনোয়ার হোসেনের তত্ত¡াবোধায়নে বিশিষ্ট গায়নী চিকিৎসক ডা. ফারহানা হোসেন রুনার সিজারিয়ান অপারেশন করেন, এসময় এক সাথে ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন রুনা নামে ওই নারী।
রুনা বেগমের প্রসব ব্যথা শুরু হলে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করেন, খুলনা ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তাররা রোগীকে ঢাকায় রেফার করেন। রোগীর স্বজনরা ঢাকায় না নিয়ে পুনরায় সাতক্ষীরায় ফিরে সিবি হাসপাতালে ভর্তি করেন, এবং বরাবরের মত অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ সিবি হাসপাতাল কর্তৃপক্ষ কালবিলম্ব না করে রোগীর সিজারিয়ানের ব্যবস্থা করেন। শিশুরা সিবি হাসপাতালের অত্যাধুনিক আইসিইউতে ও মা সাধারণ বেডে চিকিৎসানেন, মা ও শিশুরা ভাল আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
