ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির খাজরায় আওয়ামী লীগের সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 21:44

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস মোল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক উপ-কমিটির আহŸায়ক রফিকুল ইসলাম মোল্ল্যা। ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক উপ-কমিটি সদস্য রাজেশ্বর দাশ, অ্যাড. জহুরুল ইসলাম, আ’লীগের সাংগঠনিক সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম, আব্দুস সামাদ, বিমল কৃষ্ণ গাইন, প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা প্রমুখ। এ সময় আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা ও দলকে সুসংগঠিত করতে জামায়াত, শিবির, নাশকতা মামলার আসামি যাতে দলে কোন ভাবেই অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *