ঢাকাSaturday , 26 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 26 October 2019, 21:43

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৯ সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হেড-মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে আব্দুর রউফ, গোলাম সরওয়ার, রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, মতিউর রহমান, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান, আবু সাইদ বিশ্বাস সহ সদরের ১৬টি মাদ্রাসার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আগামী ২ নভেম্বর জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৯ সুষ্ঠু ও সুন্দর করার লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সাতক্ষীরা সদরের তিনটি কেন্দ্রের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৬শ’ ২৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ২শ’ ৯৭ জন ও ছাত্রী ৩শ’ ৩২ জন। সভায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা-২০১৯ পরিচালনা সংক্রান্ত অনুসরণীয় নির্দেশনা-বলী তুলে ধরে আখতারুজ্জামান বলেন, পুস্তিকায় বর্ণিত নীতিমালা যথাযথ অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে। পরীক্ষা কেন্দ্রের চারপাশ ১৪৪ ধারা কঠোরভাবে বলবৎ নিশ্চিত করাসহ ৩৬টি লিখিত নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষ্ঠানে কক্ষ পরিদর্শকগণের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে কক্ষ পরিদর্শকদের শাস্তির আওতায় আনার কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *