মাহমুদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম জুবায়ের হোসেন (১০)। সে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র জুবায়ের বিকেলে মসজিদ থেকে আসরের নামজ পড়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভোমরাগামী দ্রæতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply