দেবহাটায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ভোলা ওরফে উলা আটক
দেবহাটা প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে ১শ’ বোতল ফেন্সিডিল, ব্যবহৃত মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী ভোলা ওরফে উলাকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাতে পারুলিয়ার বদরতলা সড়ক থেকে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত বিল্লাল গাজীর ছেলে ভোলা ওরফে উলা (৩৫) কে আটক করা হয়। এ সময় মাদক বহন করা ভারতীয় বাজাজ সিটি ১০০ সিসি একটি মোটরসাইকেল ও ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। অভিযানটি পরিচালনা করেন দেবহাটা থানার এসআই আবু হানিফ, এএসআই মাজেদুল ইসলাম ও পুলিশ সদস্য জিয়াউর রহমান। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে বলেন, যারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেবহাটা থানায় ২৪ অক্টোবর মামলা নং-১০, দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply