আশাশুনিতে রুপান্তর’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংগঠন রুপান্তর’র প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ইন সাউথ ইস্ট বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়াটারএইড’র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আশাশুনির ৪ টি ইউনিয়নের প্রকল্প সংশ্লিষ্ট অংশী জনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সভায় স্বাগত বক্তব্য রাখেন, রুপান্ত’র পরিচালক স্বপন কুমার গুহ। প্রকল্প ব্যবস্থাপক এমরান হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ওয়াটারএইড’র হেড অব প্রোগ্রামস আফতাব ওপেল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, স,ম সেলিম রেজা মিলন, দিপঙ্কর সরকার, আব্দুল আলিম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, ওয়াটারএইড’র প্রোগ্রাম অফিসার ফারহানা ইসলাম প্রমুখ। ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক সহায়তায় রুপান্তর আশাশুনি উপজেলার আশাশুনি, কাদাকাটি, বড়দল ও আনুলিয়া ইউনিয়নে জলবায়ু সহনশীল পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৫ বছর মেয়াদি এ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পধীন এলাকার জলবায়ুর ঝুঁকিতে থাকা এক লক্ষ মানুষকে সাশ্রয়ী মূল্যে নিরাপদ পানির ব্যবস্থা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা মডেল স্থাপন করাসহ শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং কমিউনিটিতে পানি, পায়খানা এবং স্বাস্থ্য বিধি চর্চার জন্য উপযুক্ত প্রযুক্তি স্থাপন, হাইজিন সেশন পরিচালনা ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।
ক্যাপশান : আশাশুনিতে রুপান্তর’র প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন ইউএনও মীর আলিফ রেজা।

Leave a Reply