Sunday, 6 September 2026

আশাশুনিতে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 31 August 2018, 23:04

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শোভনালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে দলের উপজেলা নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শোভনালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম পাড়।
সভায় টেলিকনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
শোভনালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকের উপস্থিতিতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি এসএম সাহেব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক বিকাশ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অভিনাশ বৈদ্য, আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, অর্থ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনের আগেই ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের সাথে মতবিনিময় করে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে কাজ করতে দলীয় নেতাকর্মীকে আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *