শনিবার সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টারে জেলা আ’লীগের নির্বাহী কমিটির সভা
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কার্যনির্বাহী কমিটির এক সভা আগামী ২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টারে জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আসন্ন উপজেলা ও জেলা সম্মেলনের বিষয়ে আলোচনা এবং জেলা আ’লীগের মৃত নেতৃবৃন্দের শূন্যস্থানের শূন্য পদে কো-অপ্ট করা হবে। সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহŸান জানিয়েছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

Leave a Reply