ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোলার ঘটনায় দেবহাটার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ সভা

admin ঢাকা
আপডেট: 25 October 2019, 10:09

এম.এ মামুন: সাম্প্রতিক ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার সদরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্রের ঘটনায় দেবহাটার আইন-শৃঙ্খলা উত্তপ্ত না হয় সে লক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনি. মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সামাজিক বনায়ন কর্মকর্তা আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল ছত্তার সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম গণ এবং সুধী জন উপস্থিত ছিলেন। এ সময় ভোলায় ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে শান্তিপূর্ণ পরিবশের বিঘ্ন না করতে পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পাশাপাশি সর্ব সাধারণকে সচেতন করার জন্য বলা হয়। এছাড়া যদি কেউ শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তাদের তথ্য প্রশাসনকে দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে জানানো হয়। কেউ যদি এমন কাজে শামিল হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা দেওয়া হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *