ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের আ’লীগের কাউন্সিলর নির্বাচন উপলক্ষে দুই গ্রুপের পৃথক মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 20:24

 

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার ভাড়াশিমলা ও মৌতলা ইউনিয়নের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা সাইক্লোন শেল্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক  তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

ভাড়াশিমলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী, প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক  বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চাম্পাফুল ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাত রাজা, ভাড়াশিমলা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, অ্যাডভোকেট রফিকুল ইলাহী প্রমুখ।

এছাড়া একই সময়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রুপের উদ্যোগে মৌতলা ইউনিয়ন আ’লীগ কার্যালয়ের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মৌতলা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

ছাত্রনেতা রাশিদুল ইসলাম জয় বাংলার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মাষ্টার নরীম আলী,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *