ঢাকাFriday , 31 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধু টুর্নামেন্টে শ্রীউলা ও আনুলিয়ার জয়

admin ঢাকা
আপডেট: 31 August 2018, 23:03

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব ১৭) টুর্নামেন্টে ২য় দিনের খেলায় বড়দল ইউনিয়নকে ১-২ গোলে শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নকে ০-১ গোলে আনুলিয়া পরাজিত করেছে।
শুক্রবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় নির্ধারিত সময়ে শ্রীউলা ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে বড়দলকে হারিয়ে জয়লাভ করে।
একই মাঠে বিকালে দিনের ২য় খেলায় আশাশুনি সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় আনুলিয়া দল ১-০ গোলের ব্যবধানে আশাশুনি সদরকে হারিয়ে জয়লাভ করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন ও আব্দুল আলিম মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি স ম সেলিম রেজা সেলিমসহ শতশত দর্শক খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *