ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে হাজীরহাট আহলে হাদীছ আন্দোলন কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 13:49

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’র হাজীরহাট শাখা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে হাজীরহাট আহলে হাদীছ জামে মসজিদে অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আন্দোলনের অর্থ সম্পাদক কেরামত আলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা অর্থ সম্পাদক মাস্টার হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আজিজুল হক, বুধহাটা এলাকা সাধারণ সম্পাদক মাও. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ গাজী ও প্রচার সম্পাদক লুৎফর রহমান নয়ন। সভায় অধ্যাপক হাবিবুল্লাহ বাহারকে সভাপতি, আকবার হোসেনকে সহ-সভাপতি, মাস্টার তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, আমজেদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ডা. গাউসুল হককে অর্থ সম্পাদক, মাও. মোকাররম হোসেনকে প্রচার সম্পাদক, গোলাম মোস্তফাকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, শাহিনুল হককে সমাজ কল্যাণ সম্পাদক, রবিউল ইসলামকে যুব বিষয়ক সম্পাদক ও আজিজুল হককে দপ্তর সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *