নওয়াবেঁকীতে সরকারি সম্পত্তি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে সরকারি সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এ অভিযান পরিচালনা করেন। তালবাড়িয়া মৌজার জে এল নং-১১৭ খতিয়ান নং-০৩ (এস, এ) দাগ নং-৫৮২, ৫৮৪, ৫৯১ জমির পরিমাণ ০৯, ৪৩ একর সম্পত্তি তহসিল সম্পত্তি বলে গণ্য হয়। এ সময় আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোশারফ হোসেন, শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply