ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 01:42

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মৎস্য ঘের থেকে মো. ইমরান হোসেন গাজী (২২) নামের এক যুবকের মর-দেহ উদ্ধার করেছে পুলিশ। সে যশোর জেলার কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মুজিবর রহমান গাজীর ছেলে। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সমনডাঙ্গা মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মর-দেহটি উদ্ধার করে। মর-দেহের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তবে মর-দেহটি পচে গেছে এবং অধিকাংশ জায়গা মাছে খেয়ে ফেলেছে। তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানান। পুলিশ মর-দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে নিহত ইমরানের পিতা মুজিবর গাজী বলেন, তার ছেলে ইমরান খিচুনী (মৃগী) রোগী ছিল। দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। বুধবার সকালে পাটকেলঘাটার নগরঘাটায় একটি লাশের খবর পেয়ে তিনি ছেলেকে শনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *