ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 13:42

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পরিষদের সদস্যদের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রা কলারোয়া বাজারে প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবতীর সভাপতিত্বে ও সভাপতি মন্ডলীর সদস্য কার্ত্তিক চন্দ্র মিত্রের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সুভাষ আমিন, উপদেষ্টা শুধাংশ শেখর সরকার, কলারোয়ার সভাপতি মনোরঞ্জন সাহা। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী স্বপন শীল। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, উত্তম ঘোষ, আনন্দ ঘোষ, অজুন পাল, রামলাল দত্ত, উজ্জল দাশ, মিলন দত্ত, দিলীপ অধিকারী চান্দু, অসিম পাল বটু, তাপস পাল, মাস্টার উত্তম পাল, রবীন্দ্রনাথ ঘোষ মনু, গোপাল ঘোষ বাবু অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *