রাস্তার ধারে পাকা দোকান ঘর নির্মাণের প্রতিবাদ করায় জমি দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার: শ্যামনগর উপজেলার রমজাননগরে ৬০/৭০ বছরের দখলীয় জমি আদালতে ১৪৫ ধারায় মামলা করে জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমির দখলদার রমজাননগরের মৃত মোহর আলীর ছেলে মোক্তার আলী এমন অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোক্তার আলী রমজাননগর মৌজার এস এ ১/৬৩১ খতিয়ানের ১৪০৮ ও ১৫৭৬ দাগে ১.৫০ একর সম্পত্তির মালিক। তিনি এ জমি বর্তমান জরিপে ডিপি ১৪০৮ নং খতিয়ানে রেকর্ড করে সরকারের প্রতি বছর খাজনা প্রদান করছেন। তিনি উক্ত জমি থেকে ১.১৮ একর জমি রমজাননগরের মানুষের বিনোদনের জন্য খেলার মাঠ হিসেবে দিয়েছেন। মোক্তার আলী তার দানের পরে ১.৫০ একর জমির মধ্য থেকে ৩২ শতক জমি ভোগ দখল করেন। তার পরেও তার প্রতিপক্ষ রমজাননগর গ্রামের মৃত অজিয়ার গাজীর পুত্র শফিকুলরা মোক্তার গাজী অবশিষ্ট জমি থেকে বেদখল করবে বলে আদালতে ১৪৫ ধারার মামলা করে জবর দখলের চেষ্টা করছেন বলে মোক্তার গাজী জানান। মোক্তার গাজী আরও বলেন, শফিকুল সরকারি রাস্তার জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করেছেন। যার ফলে জনগণের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে মোক্তার আলিসহ এলাকাবাসী শ্যামনগরের এসিল্যান্ডের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর থেকে ক্ষিপ্ত হয়ে শফিকুলরা মোক্তার আলীর জমি দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে শফিকুলের সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মেবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

Leave a Reply