ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেন্সিডিল পাচারকালে গ্রেপ্তার-২

admin ঢাকা
আপডেট: 24 October 2019, 13:31

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের বিবাহিত সভাপতি সাইফুজ্জামান সুমনের অন্যতম সহযোগী ওরফে বডিগার্ড সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের নবাগত সভাপতি সজীবসহ আরো ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাদক পাচারকালে খুলনার খালিশপুর থেকে আটক করে থানা পুলিশ।
খুলনা মেট্রোপলিটান পুলিশের খালিশপুর থানার ওসি জানান, আবু নাসের হাসপাতাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন কেবিএ কলেজ ছাত্রলীগের সদ্য সভাপতি উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের আহাদ আলী গাজীর ছেলে সজীব হোসেন একই এলাকার মজিদ গাঈনের ছেলে ও কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মাসুদ রানা এবং ছাত্রলীগ সদস্য আব্দুল গফুরের ছেলে মাহাবুবুর রহমান। উল্লেখ্য যে, অবৈধ পন্থায় অর্থের বিনিময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হন সাইফুজ্জামান সুমন। এরপর ধীরে ধীরে উপজেলার নওয়াপাড়া, দেবহাটাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনেন কমিটিতে। সেই সূত্র ধরে চিহ্নিত মাদক সেবী ও মাদক ব্যবসায়ী সজীব হোসেনকে কিছুদিন আগে কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি করা হয়। তার কিছুদিন যেতে না যেতেই বেপরোয়া হয়ে ওঠা সভাপতি সজিব ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়েছে। ভারত থেকে অবৈধ পথে আনা মাদক দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় ঐ চক্রের সদস্যরা। উপজেলা ছাত্রলীগের সভাপতির পিতা সাতক্ষীরা সীমান্তের একজন হুন্ডি ব্যাবসায়ী। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন মালামাল আদান প্রদান করে থাকেন তিনি। সেই সুবাদে সরকারি খাস জমিতে গড়ে তোলা বিশাল শপিং সেন্টারে ভারতীয় অবৈধ মালামাল মজুদ রাখেন তিনি। এছাড়া সভাপতি সুমনের রয়েছে একটি চিংড়ির পোনা বিক্রয় প্রতিষ্ঠান। সেখানে ভারতীয় পোনা এনে সরবরাহ করা হয় নিজেদের নামে। এমনকি ঐ মৎস্য হ্যাচারীতে মাদক সেবন সহ নানা অপকর্ম সংঘটিত হয় বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা মেট্রোপলিটান পুলিশের খালিশপুর থানার ওসি আরো বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
তবে সচেতনমহল মনে করেন আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসবে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *